সব ধরনের ভিসার মেয়াদ ৩০ দিন বৃদ্ধি করলো কাতার
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিবেচনায় দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করা হবে। পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। সিদ্ধান্তটি ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। অনলাইন ব্যবস্থার মাধ্যমে এটি কার্যকর করা হবে। এজন্য কোনো অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন জমা দেওয়ারও প্রয়োজন নেই।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.