অন্তর্বর্তী সময়ে জারি ১৩৩ অধ্যাদেশ সংসদে তোলা হবে: আইনমন্ত্রী
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা সব অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই জারি করা ১৩৩টি অধ্যাদেশ পেশ করা হবে।
শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, নরসিংদীর আলোচিত ধর্ষণ মামলায় জড়িতদের কাউকে আশ্রয় বা সহযোগিতা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের শিকড় উপড়ে ফেলার মতো ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মামলাজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে বিচারাধীন মামলার সংখ্যা উদ্বেগজনক। এ সমস্যা নিরসনে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি উদ্যোগ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময়ের চেয়েও এখন বেশি তৎপরতা দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.