৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:১৫ (সোমবার)
৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

ছুটির দিনের দুপুরে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। রাজধানীসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

ইউরো-মেডিটেরিনিয়ান ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও গভীরতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেক স্থানে মানুষ আতঙ্কে ঘরবাড়ি ও দপ্তর থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর আগে চলতি সপ্তাহেও এক দফা কম্পন অনুভূত হয়েছিল। ঘন ঘন ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন, ভূমিকম্পের সময় ভবনের ভেতরে থাকলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং খোলা জায়গায় গেলে বিদ্যুতের খুঁটি ও উঁচু স্থাপনা থেকে দূরে থাকতে হবে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.