পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:২২ (শুক্রবার)

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশে শিগগিরই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের জনবল সংকট নিরসনে সরকার কাজ করছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রী বলেন, কেবল কনস্টেবল নয়, উপপরিদর্শক পদেও নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার নিয়োগের বিষয়টি যথাসময়ে জানানো হবে।

তিনি আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের সক্রিয় থাকতে বলা হয়েছে।

এ ছাড়া পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ পরীক্ষা ও প্রক্রিয়ার মাধ্যমে এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.