মামলা দিয়ে হয়রানি চলবে না, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:৩৪ (শুক্রবার)
মামলা দিয়ে হয়রানি চলবে না, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

মামলার মাধ্যমে কাউকে হয়রানি করা আইনের শাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যেসব মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে, সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় শত শত এমনকি হাজারো ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত শত্রুতা কিংবা সুবিধাবাদী গোষ্ঠীর প্রভাব থাকতে পারে বলে সরকারের নজরে এসেছে। এসব মামলা খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের হওয়া মামলা যাচাই করে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের মামলা এ আওতার বাইরে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরে বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও ১ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন মামলা প্রত্যাহার প্রক্রিয়ার অপব্যবহার না হয়, সে বিষয়েও সতর্ক অবস্থান নেওয়া হবে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.