পুলিশের নতুন আইজিপি আলী ফকির

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:৩১ (সোমবার)
পুলিশের নতুন  আইজিপি আলী ফকির

পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বাগেরহাট জেলায়।

কর্মজীবনে এক পর্যায়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় তিনি চাকরি হারান। পরে তাকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়।

পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনর্বহাল হন। এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর তাকে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।

এরপর গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি পদে উন্নীত হন। সর্বশেষ তাকে দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদ আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হলো।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.