চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর ছেলের মৃত্যু

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৮ (শুক্রবার)
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর ছেলের মৃত্যু

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় সাফায়েত হোসেন শাওন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজন।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার বিকেলে ঢাকা নেওয়ার পথে তার মা নুরজাহান বেগমের মৃত্যু হয়।

স্বজন সোহাগ পাটোয়ারী জানান, শাওনের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবার পর্যন্ত তিনি কথা বলছিলেন। তবে মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। বর্তমানে দগ্ধ আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই স্থানীয়রা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.