যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৪২ (শুক্রবার)
যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রেথনাল গ্রিনের দেশী লাউঞ্জ রেস্টুরেন্টে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু এবং সঞ্চালনা করেন সেলিম আহমদ খান। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী সফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, হাবিবুর রহমান এমপি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা--কর্মী-সমর্থক  এবং যুবলীগের কেন্দ্রীয় ও যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, শেখ রেহানা এবং দলীয় নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। নির্যাতিত নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ কামনাও করা হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বায়ান্ননিউজ২৪/চৈতী

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.