প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ ৩ মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪২ (শুক্রবার)
প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ ৩ মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ তিনটি দফতরের সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে নিজ নিজ দফতর থেকে প্রত্যাহার করা হয়েছে।

তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, যা ওএসডি সমতুল্য পদ হিসেবে বিবেচিত। ফলে আপাতত তাদের নির্দিষ্ট কোনো দফতর বা দায়িত্ব থাকছে না।

জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রশাসনে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.