নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৩ (শুক্রবার)
নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৪

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে।

সোমবার ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ভোরের দিকে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

নিহতরা হলেন খলিল শেখ ৬০, তাহাজ্জত শেখ ৩০, ফেরদৌস ৪০ ও ওসিবুর রহমান ৪০। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় যাতে নতুন করে সহিংসতা না ছড়ায় সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.