প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানো এক চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও সফলতা কামনা করেন।
চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা তুলে ধরে বলা হয়, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার যৌথ লক্ষ্যই দুই দেশের সম্পর্কের ভিত্তি।
ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন কৃষক ও শ্রমিকদের জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি চলমান প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উন্নতমানের মার্কিন সামরিক সরঞ্জাম প্রাপ্তির বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।
চিঠিতে দুই দেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন তিনি।
বায়ান্ননিউজ২৪/আইরিন
আইটি ল্যাব সলিউশন্স লি.