মন্ত্রীসভার প্রথম বৈঠক সম্পন্ন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:৪৫ (সোমবার)
মন্ত্রীসভার প্রথম বৈঠক সম্পন্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী অংশ নেন। পাশাপাশি টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত তিন সদস্যও উপস্থিত ছিলেন। নতুন সরকারের কর্মপরিকল্পনা, প্রশাসনিক অগ্রাধিকার ও চলমান বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকার গঠন করে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে দেখা যায়, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন তারেক রহমান।

সরকারের প্রথম বৈঠককে নীতিগত দিকনির্দেশনা নির্ধারণের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.