মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৫১ (সোমবার)
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ

নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পর এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলও।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে সহায়তার জন্য ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ।

নতুন সরকার গঠনের পর বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.