জামায়াতের নবনির্বাচিত এমপিরা শপথ নিলেন

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:১২ (সোমবার)
জামায়াতের নবনির্বাচিত এমপিরা শপথ নিলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিজয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

 

দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াচ্ছেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী এ দায়িত্ব সিইসির ওপর ন্যস্ত হয়েছে।

 

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে একই কক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নির্বাচিত সদস্যরা শপথ নেন। তাদের শপথ অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের জন্য উপস্থিত হন।

 

শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.