প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:৫০ (শুক্রবার)
প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান শিগগিরই অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

শনিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রচলিত রেওয়াজ অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আমন্ত্রিত থাকবেন। অতিথির সংখ্যা প্রায় এক হাজারের কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন।

বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মো. সাহাবুদ্দিন।

বায়ান্ননিউজ২৪/আইরিন

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.