শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে যারা মাঠে কাজ করেছেন এবং নানা ধরনের চাপ, ভয়ভীতি ও হয়রানির মধ্যেও গণতান্ত্রিক অধিকার চর্চা অব্যাহত রেখেছেন, তাদের এই সাহস দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেছে।
নির্বাচনের ফল নিয়ে কর্মীদের মধ্যে হতাশা থাকা স্বাভাবিক উল্লেখ করে জামায়াত আমির বলেন, দলটি এবার ৭৭টি আসন পেয়েছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তার ভাষায়, সংসদে এ উপস্থিতি জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী ব্লক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটিকে ভবিষ্যতের রাজনীতির জন্য নতুন ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
ড. শফিকুর রহমান উদাহরণ টেনে বলেন, ২০০৮ সালে বিএনপি মাত্র ৩০টি আসন পেয়েছিল, কিন্তু দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আবার সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। গণতান্ত্রিক রাজনীতির পথ দীর্ঘ এবং ধৈর্যের দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন, সরকারকে জবাবদিহির আওতায় রাখা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য। নির্বাচনের রায়কে সম্মান জানিয়ে তিনি আরও বলেন, তাদের আন্দোলন কেবল একটি নির্বাচনের জন্য ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার সুরক্ষা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তাদের রাজনৈতিক অবস্থান।
শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে অবিচল থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির
আইটি ল্যাব সলিউশন্স লি.