সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর ভূমিধস বিজয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার ১২৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা যায়, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। ফলে ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, এত অল্প সময়ে সিলেট-৪ আসনের মানুষ যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতা কামনা করছি।
সিলেট-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৩১ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮০১ জন এবং হিজড়া ভোটার ১ জন। ১৭২টি কেন্দ্রে ১ হাজার ৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হবে।
বায়ান্ননিউজ২৪/আসিফ
আইটি ল্যাব সলিউশন্স লি.