বাংলাদেশের নির্বাচন প্রত্যাখ্যান করে লন্ডনে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:১৭ (বুধবার)
বাংলাদেশের নির্বাচন প্রত্যাখ্যান করে লন্ডনে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশের চলমান নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে বুধবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে সংগঠনের নেতারা নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যানের আহ্বান জানান। তারা দাবি করেন, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা জরুরি।

যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, হাবিবুর রহমান সাবেক এমপি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হলাল চৌধুরী সেলিম এবং নর্থ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হলে নির্বাচনী প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণ ও আস্থা নিশ্চিত করা প্রয়োজন। তারা প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

 

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.