স্বচ্ছতা ও নিরপেক্ষতায় ভোট গণনা হবে: সিইসি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:৫৪ (শুক্রবার)
স্বচ্ছতা ও নিরপেক্ষতায় ভোট গণনা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, প্রায় ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক ও পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কমিশনের নির্ধারিত নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিবেদন নির্বাচনের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিরাপত্তা প্রসঙ্গে সিইসি বলেন, ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.