রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে স্পেশাল ইউনিট

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:০৯ (শুক্রবার)
রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে স্পেশাল ইউনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। ভোটের দিন পুরো নগরজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।

বুধবার মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচনে দায়িত্ব পালনে ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন রয়েছেন। ভোটকেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স থাকবে।

তিনি আরও জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে নাইন ইউনিট ও ক্রাইম সিন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

ডিএমপি বলছে, বর্তমানে কোনো নাশকতার সুনির্দিষ্ট আশঙ্কা নেই। তবুও সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে পুলিশ। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়ে

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.