গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:১৬ (সোমবার)
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকা জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের বাসভবন ‘মধুমতী’র প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ঘটনার পরপরই জেলা প্রশাসকের কার্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পৌঁছান। রাস্তার ওপর থেকে বিস্ফোরিত ককটেলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বায়ান্ননিউজ২৪/আসিফ

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.