নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি নির্বাচনের ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, সারা দেশে নির্বাচনী প্রচারণায় যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে বিএনপির বিজয় অনিবার্য বলেই প্রতীয়মান হচ্ছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, বিএনপির নাম কখনোই নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল না। অবাধ, সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের রায়ে বিএনপিই বিজয়ী হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এমন নির্বাচন হলে তার ফলাফলও দল আন্তরিকভাবে মেনে নেবে।
তিনি অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পরিকল্পিতভাবে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে এবং অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। আচরণবিধি অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।
এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন বিএনপির এই নেতা।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.