একুশে পদক ২০২৬: যাঁরা পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা
কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর) ও বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ববিতা-সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর মোট ১০ জনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২৬ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাবনা উপদেষ্টা পরিষদের অনুমোদন পায়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ যাঁরা একুশে পদক পাচ্ছেন, তাঁরা হলেন—
চলচ্চিত্র: ববিতা
চারুকলা: ড. মোহাম্মদ আব্দুস সাত্তার
স্থাপত্য: মেরিনা তাবাসসুম
সংগীত: আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
ব্যান্ড মিউজিক: ওয়ারফেজ
নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতা: শফিক রেহমান
শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্য: তেজস হালদার জস
নৃত্য: অর্থী আহমেদ
একুশে পদক বাংলাদেশের ভাষা আন্দোলন ও জাতীয় সংস্কৃতির স্মরণে প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা। প্রতিবছর ভাষা, সাহিত্য, শিল্প-সংস্কৃতি, শিক্ষা, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়।
বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ
আইটি ল্যাব সলিউশন্স লি.