রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:৪৩ (শুক্রবার)
রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, রমজান মাসে অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি রাখা হবে।

প্রেস সচিব আরও বলেন, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত ও বিশেষ প্রতিষ্ঠানগুলো নিজ নিজ সুবিধা ও প্রয়োজন অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে।

বায়ান্ননিউজ২৪/আসিফ

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.