গুপ্ত রাজনীতির মাধ্যমে নতুন জুলুম শুরু হয়েছে: তারেক রহমান

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:১৭ (রবিবার)
গুপ্ত রাজনীতির মাধ্যমে নতুন জুলুম শুরু হয়েছে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। গুপ্ত রাজনীতির মাধ্যমে একটি দল জুলুম চালাচ্ছে এবং নারীদের নিয়ে প্রকাশ্যে অশালীন ও কলঙ্কিত ভাষা ব্যবহার করছে। বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নারীরা কৃষি থেকে শুরু করে গার্মেন্টস শিল্প পর্যন্ত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। অথচ একটি গুপ্ত রাজনৈতিক গোষ্ঠী নারীদের অপমান করে সমাজ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। যাদের মা বোনের প্রতি সম্মান নেই, তাদের হাতে দেশের উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, নারীদের ঘরে বন্দি রেখে দেশ কখনো এগোতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলা হবে।

বরিশাল অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হিমাগার স্থাপন, কৃষি কার্ড চালু, কৃষিঋণ মওকুফ, ভোলা ব্রিজ নির্মাণ, মেডিক্যাল কলেজ স্থাপন এবং নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

সমাবেশে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.