আপিল বিভাগের আদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বিএনপির দুই প্রার্থী

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪১ (সোমবার)
আপিল বিভাগের আদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে  পারবেন বিএনপির দুই প্রার্থী

চট্টগ্রামের দুটি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে সংশ্লিষ্ট আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনগুলোর নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে করা লিভ টু আপিল গ্রহণ করে আদালত এই নির্দেশনা দেন।

আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরদিকে জামায়াত প্রার্থীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী। এর আগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

একইভাবে আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.