রাজনীতির মাঠে তারেক কন্যা জাইমার প্রকাশ্য উপস্থিতি

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:১৪ (সোমবার)
রাজনীতির মাঠে তারেক কন্যা জাইমার প্রকাশ্য উপস্থিতি

রাজনীতির অঙ্গনে এবার প্রকাশ্যে দেখা গেল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে। তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে রাজনৈতিক পরিসরে তার সক্রিয় উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

রোববার বিকেলে তরুণ শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক আড্ডায় অংশ নেন জাইমা রহমান। চা ও ফুচকার আড্ডায় ভবিষ্যতের নগর পরিকল্পনা, তরুণদের ভাবনা এবং সমাজে সবার অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীদের সঙ্গে খোলামেলা কথোপকথনে আড্ডাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আড্ডা শেষে নিজের ফেসবুক পোস্টে জাইমা রহমান লেখেন, পড়ন্ত বিকেলের নরম রোদে ছাত্রছাত্রীদের সঙ্গে চা ফুচকা আর আড্ডা বেশ জমে উঠেছিল। ভবিষ্যতের নগরীগুলো কেমন হওয়া উচিত এবং কেন সবার অন্তর্ভুক্তিই একমাত্র সমাধান, সেই আলোচনা আজকের আড্ডার মূল বিষয় ছিল। তিনি সময় নিয়ে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং আবার দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের সঙ্গে এ ধরনের সরাসরি যোগাযোগ রাজনীতিতে জাইমা রহমানের ভবিষ্যৎ ভূমিকার ইঙ্গিত দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বায়ান্ননিউজ২৪/আইরিন

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.