নির্বাচনী তফসিলের পর সারা দেশে যৌথ অভিযানে আটক ১৭৭৪

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:৩৮ (সোমবার)
নির্বাচনী তফসিলের পর সারা দেশে যৌথ অভিযানে আটক ১৭৭৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মোট ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

রোববার ১ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, নির্বাচনী তফসিল ঘোষণার দিন ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এই সময় সেনাবাহিনীর যৌথ অভিযানে মোট ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে জড়িত সন্দেহে ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

আইএসপিআর জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.