চাঁদপুরে আওয়ামী লীগের টেলিগ্রাম-ফেসবুক পেজের অ্যাডমিন আটক

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬ ১৪:৫৭ (রবিবার)
চাঁদপুরে আওয়ামী লীগের টেলিগ্রাম-ফেসবুক পেজের অ্যাডমিন আটক

চাঁদপুরের শাহরাস্তিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন-নিপীড়নের আরেক নজির দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ নামের একটি টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫০)কে পুলিশ গ্রেপ্তার করেছে।

জাহাঙ্গীর হোসেন তালুকদার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশের দাবি, ওই পেজের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছিল।

পুলিশ আরও জানিয়েছে, জাহাঙ্গীর হোসেন পূর্বেও সরকারি কার্যক্রম ও নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট যাচাই-বাছাই করা হচ্ছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই ঘটনায় বিশেষভাবে নজরকাড়া বিষয় হলো সরকারের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন-নিপীড়নের ধারাবাহিকতা।

বায়ান্ননিউজ২৪

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.