৩৬ দফা ইশতেহার ঘোষণা করল এনসিপি

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬ ১৮:০৪ (রবিবার)
৩৬ দফা ইশতেহার ঘোষণা করল এনসিপি

নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার, মানবাধিকার, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, নারীর ক্ষমতায়ন, প্রবাসী কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশি বিদেশি গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

এনসিপি নেতারা বলেন, এই ইশতেহার দেশের তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি জবাবদিহিমূলক, মানবিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের রূপরেখা হিসেবে কাজ করবে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.