উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন
উৎসবমুখর পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ও এজিএম সম্পন্ন হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এনটিভি ইউরোপের চীফ রিপোর্টার মো. আকরামুল হোসেন এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন টু এ নিউজ সম্পাদক মো. আব্দুল হান্নান।
নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাইসির মাহমুদ। ভাইস প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আহাদ চৌধুরী বাবু। এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির চৌধুরী মুরাদ। জয়েন্ট ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মো. এখলাছুর রহমান পাককু।
এছাড়া অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আলাউর রহমান খান শাহিন। মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ফয়সল মাহমুদ। ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রুপি আমিন। এক্সিকিউটিভ মেম্বার পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সরওয়ার হোসেন। এছাড়া নির্বাচিত অন্যান্য এক্সিকিউটিভ মেম্বার হলেন সাহিদুর রহমান সোহেল, লোকমান হোসেন কাজী, ফারজানা চৌধুরী ও এনামুল হক চৌধুরী।
রবিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভেনুতে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩৩৫ ভোটারের মধ্যে ৩২৫ জন ভোট প্রদান করেন। নবনির্বাচিত নেতারা ক্লাবের ঐতিহ্য, ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.