আগাম নির্বাচনের পথে জাপান, সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬ ১২:৫১ (মঙ্গলবার)
আগাম নির্বাচনের পথে জাপান, সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। এর মধ্য দিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ খুলে গেল।

শুক্রবার সংসদের স্পিকার আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এ সময় সংসদ কক্ষে উপস্থিত আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী বিজয়োল্লাসধ্বনি বানজাই উচ্চারণ করেন। এর ফলে ৪৬৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ বিলুপ্ত হয়।

সংসদ ভেঙে দেওয়ার পর প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পার্লামেন্ট ভবনের বাইরে সমর্থকদের অভিবাদনের জবাব দিতে দেখা যায়। ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের ওপর জনসমর্থন নতুন করে যাচাই এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শক্ত অবস্থান নিশ্চিত করতেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে জাপানের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.