সুস্থ থাকতে খাদ্য তালিকায় রাখুন এই ৫ খাবার

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬ ০৩:৫৬ (সোমবার)
সুস্থ থাকতে খাদ্য তালিকায় রাখুন এই ৫ খাবার

গ্রীষ্মকাল এলেই শরীর ঠান্ডা ও সুস্থ রাখার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। তীব্র গরম, অতিরিক্ত আর্দ্রতা ও রোদের কারণে এ সময় শরীরে জলশূন্যতা, ক্লান্তি ও নানা শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ে। চিকিৎসকদের মতে, এই সময়ে শরীরকে ভেতর থেকে শীতল রাখা অত্যন্ত জরুরি, আর তার জন্য সঠিক খাদ্যাভ্যাসের বিকল্প নেই।

উচ্চ তাপমাত্রায় অনেকেরই হিট স্ট্রোক, মাথা ঘোরা কিংবা হজমের সমস্যায় ভোগার আশঙ্কা থাকে। তাই গ্রীষ্মে এমন কিছু খাবার খাদ্য তালিকায় রাখা দরকার, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি শক্তি ও পুষ্টিও জোগাবে।

জেনে নেওয়া যাক, গ্রীষ্মে সুস্থ থাকতে যে ৫টি খাবার নিয়মিত খাওয়া উপকারী—

১. তরমুজ
গ্রীষ্মের ফলের তালিকায় তরমুজের নাম সবার আগে। এতে প্রায় ৯২ শতাংশই পানি, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তরমুজে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ত্বকের সতেজতাও বজায় রাখে।

২. দই ও ঘোল
গরমের দিনে পেটের সমস্যা খুবই সাধারণ। দইয়ে থাকা প্রোবায়োটিক উপাদান হজম প্রক্রিয়াকে সচল রাখে। ক্যালসিয়ামসমৃদ্ধ দই সরাসরি খাওয়া যায়, আবার ঘোল হিসেবেও পান করা যায়। এটি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।

৩. ডাবের পানি
প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের অন্যতম সেরা উৎস হলো ডাবের পানি। ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাওয়া খনিজ লবণ দ্রুত পূরণ করতে এটি দারুণ উপকারী। একই সঙ্গে তাৎক্ষণিক শক্তি জোগায় এবং শরীরকে ভেতর থেকে শীতল রাখে।

৪. টাটকা স্যালাড
গ্রীষ্মে ভারী খাবারের পরিবর্তে শসা, টমেটো ও লেটুস পাতার মতো উপকরণ দিয়ে তৈরি স্যালাড খাওয়া ভালো। এসব খাবারে প্রচুর পানি ও খনিজ উপাদান থাকে, যা শরীর সতেজ রাখতে সহায়তা করে। হালকা খাবার গ্রহণ করলে বিপাক প্রক্রিয়াও সহজ হয়।

৫. লেবুর শরবত
তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত শরীরকে তাৎক্ষণিক আরাম দেয়। ভিটামিন সি সমৃদ্ধ লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে।

গ্রীষ্মের দিনে নিয়মিত এসব খাবার খাদ্য তালিকায় রাখলে শরীর থাকবে ঠান্ডা, সতেজ ও সুস্থ।

বায়ান্ননিউজ২৪/চৈতী

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.