বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি: বোর্ডসভায় সিদ্ধান্ত

প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৬ ১৮:২৮ (বৃহস্পতিবার)
বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি: বোর্ডসভায় সিদ্ধান্ত

২০২৬ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠানো হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিনের সময় দেওয়া হয়েছে।

নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে বিসিবি ইতোমধ্যে ভারতে দল না পাঠানোর অবস্থান আইসিসিকে অবহিত করেছে। এর পরিপ্রেক্ষিতে আজ অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ যদি অংশ না নেয়, তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের জায়গায় বিকল্প একটি দল অন্তর্ভুক্ত করা হবে।

তবে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে না। আইসিসি বোর্ড বিসিবিকে নির্দেশ দিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে। এ জন্য বোর্ডকে এক দিনের সময় দেওয়া হয়েছে।

ক্রিকেট বিষয়ক বিশ্বস্ত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকইনফো।

বায়ান্ননিউজ২৪/আবির

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.