যুক্তরাজ্যে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আর নেই

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৬ ০৪:০৭ (সোমবার)
যুক্তরাজ্যে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আর নেই

মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আহমদ যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মরহুম আব্দুর রাজ্জাক আহমদের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বাদ জোহর ব্রিকলেন জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে যুক্তরাজ্যে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা তাঁদের রণাঙ্গনের সহযোদ্ধাকে প্রথাগত গার্ড অব অনার প্রদান করে শেষ বিদায় জানান। পরে তাঁকে গার্ডেন অব পিস কবরস্থানে দাফন করা হয়।

এছাড়াও লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বায়ান্ননিউজ পরিবারের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের এই সূর্যসন্তানের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.