বাংলাদেশে শবে বরাত ৩ ফেব্রুয়ারি
বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র শবে বরাত আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে। এর পরদিন ৪ ফেব্রুয়ারি বুধবার সরকারি ছুটি থাকবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন।
সভা শেষে জানানো হয়, সোমবার দেশের কোথাও শাবান মাসের চাঁদের দেখা মেলেনি। ফলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার ২১ জানুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, সব জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রসহ সংশ্লিষ্ট সব সূত্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শাবান মাসের ১৫তম রাতে মুসলমানরা পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালন করে থাকেন। এ রাত মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ হিসেবে বিবেচিত। এ উপলক্ষে দেশজুড়ে বিশেষ ইবাদত, দোয়া ও নফল নামাজ আদায় করা হয়।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.