কোটা আন্দোলনের ভণ্ডামি বুঝে ফেলেছে শিক্ষার্থীরা, ডাকসু নেতার স্লোগানে বিদ্রুপ

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬ ০৪:৫০ (সোমবার)
কোটা আন্দোলনের ভণ্ডামি বুঝে ফেলেছে শিক্ষার্থীরা, ডাকসু নেতার স্লোগানে বিদ্রুপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন নিয়ে আবেগ তৈরি করা হয়েছিল, সেই আন্দোলনের নেতাদের ভণ্ডামি এখন ধীরে ধীরে বুঝে ফেলছেন সাধারণ শিক্ষার্থীরা। সাম্প্রতিক একটি কনসার্টে শিক্ষার্থীদের বিদ্রুপাত্মক স্লোগান সেই বাস্তবতারই ইঙ্গিত দিয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ শীর্ষক কনসার্টে ডাকসুর এক নেতার স্লোগান দেওয়ার চেষ্টা শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়ায় মুখ থুবড়ে পড়ে। ‘স্পিরিটস অব জুলাই’ ও ডাকসুর যৌথ আয়োজনে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা স্পষ্ট করে দেন যে কোটা সংস্কারের নামে চালানো রাজনীতির ওপর তাদের আর আস্থা নেই।

কনসার্ট চলাকালে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ মঞ্চে উঠে পরিচিত আন্দোলনধর্মী স্লোগান দিতে শুরু করেন। কিন্তু তিনি যখন ‘কোটা না সংস্কার’ স্লোগান দেন, তখন দর্শকসারী থেকে পাল্টা ধ্বনি ওঠে ‘কোটা কোটা’। একইসঙ্গে অনেকে ব্যঙ্গ করে ‘ইউরেনিয়াম ইউরেনিয়াম’ বলে চিৎকার করেন।

পরবর্তীতে ‘গোলামী না সংস্কার’ স্লোগানের জবাবে শিক্ষার্থীরা ‘যুক্তরাজ্যের চাকরি’ বলে বিদ্রুপ করেন। এমনকি আন্দোলনের বহুল ব্যবহৃত প্রশ্ন ‘আমি কে তুমি কে’ উচ্চারণ করতেই মাঠজুড়ে ‘মুসাদ্দেক মুসাদ্দেক’ ধ্বনি ওঠে।

কনসার্টে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, এই প্রতিক্রিয়া কোনো তাৎক্ষণিক আবেগ নয় বরং দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে, কোটা সংস্কারের নামে জনগণকে বোকা বানিয়ে যারা রাজনৈতিক সুবিধা নিয়েছে, শিক্ষার্থীরা এখন তাদের আসল চরিত্র বুঝে ফেলেছে।

অনেক শিক্ষার্থী বলছেন, একসময় যে স্লোগানগুলো আন্দোলনের প্রতীক ছিল, এখন সেগুলো আর বিশ্বাসযোগ্য নয়। বরং সেই স্লোগানগুলোই এখন বিদ্রুপের ভাষায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।

সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কনসার্টে হাজারো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে স্লোগান পাল্টা স্লোগানের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, ছাত্রসমাজ এখন আগের মতো সহজে বিভ্রান্ত হয় না এবং ভণ্ড রাজনীতির জবাব দিতে তারা আর চুপ থাকছে না।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.