এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬ ১৯:৫০ (মঙ্গলবার)
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার

তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, এলপি গ্যাস ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির দাবির বিষয়ে কমিশন নীতিগতভাবে একমত হয়েছে। অন্যান্য দাবিগুলো সংশ্লিষ্ট সরকারি পর্যায়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

 

এর আগে বুধবার রাতে সারাদেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয় সমিতি। ফলে বৃহস্পতিবার সারাদেশে এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দেয় এবং সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েন।

 

ব্যবসায়ী সমিতির দাবির মধ্যে ছিল সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং এলপি গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

 

বৈঠকে সমঝোতায় পৌঁছানোর পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এলপি গ্যাসের সরবরাহ।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.