গোলাপগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মজিদ রওশন মিয়ার ইন্তেকাল

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬ ১২:৩৩ (মঙ্গলবার)
গোলাপগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মজিদ রওশন মিয়ার ইন্তেকাল

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী ব্যক্তিত্ব জনাব আব্দুল মজিদ রওশন মিয়া আজ বৃহস্পতিবার সকালে (৮ জানুয়ারি ২০২৬) ইন্তেকাল করেছেন। তিনি ঢাকাদক্ষিণ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, আবিদ ফার্মেসীর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ঢাকাদক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদের স্বনামধন্য মুতাওয়াল্লী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুম আব্দুল মজিদ রওশন মিয়া দীর্ঘদিন ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং এলাকায় একজন শ্রদ্ধাভাজন রাজনৈতিক ও সামাজিক অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একাধিক রাজনৈতিক মামলায় আসামি হওয়ায় তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সেই অবস্থাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনীতি ও সমাজজীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করেছেন পরিবার ও শুভানুধ্যায়ীরা।

বায়ান্ননিউজ২৪

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.