বাংলাদেশ ইস্যুতে ‘হৃদয়ে ৭১’ এর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ১৭–১৮ জানুয়ারি

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৬ ০২:৫৯ (সোমবার)
বাংলাদেশ ইস্যুতে ‘হৃদয়ে ৭১’ এর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ১৭–১৮ জানুয়ারি

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় উগ্রবাদের সমস্যা নিয়ে আন্তর্জাতিক পরিসরে আলোচনা করতে দুই দিনব্যাপী একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হয়েছে। ‘Bangladesh extremely vulnerable with violence and vengeance’ শিরোনামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৬, যা বিশ্বব্যাপী প্রবাসী এবং মানবাধিকার বিশেষজ্ঞদের নজর কাড়বে।

সম্মেলন আয়োজক সংস্থা ‘হৃদয়ে ৭১’, ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একটি স্বতঃস্ফূর্ত সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ এবং গণতান্ত্রিক মানবিক বাংলাদেশের প্রতি অঙ্গীকারকে ভিত্তি করে সংগঠনটি প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। নেতৃত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, এবং এতে যুক্ত রয়েছেন লেখক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক ও পেশাজীবী প্রবাসীরা।

প্রথম দিনের ওয়েবিনার ১৭ জানুয়ারি শনিবার
প্রথম দিন দুই ঘণ্টাব্যাপী ওয়েবিনার অনুষ্ঠিত হবে। সময় নির্ধারণ করা হয়েছে

লন্ডন দুপুর ২টা GMT
ইউরোপ বিকেল ৩টা
ঢাকা রাত ৮টা BST
নিউইয়র্ক সকাল ৯টা EST

ওয়েবিনারের আলোচ্য বিষয়গুলো হবে
আগস্ট ২০২৪-এর পর রাজনৈতিক অগ্রগতি ও মানবাধিকার পরিস্থিতি
সন্ত্রাসবাদ এবং ধর্মীয় উগ্রবাদের উত্থান
গণতন্ত্র, আইনের শাসন ও আইসিটি আইন ব্যবহারে প্রতিশোধমূলক নীতি
মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা
সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নিপীড়ন
সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর আক্রমণ


আলোচনায় অংশ নেবেন

ক্রিস ব্ল্যাকবার্ন, কমিউনিকেশন ডিরেক্টর, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম যুক্তরাজ্য
অধ্যাপক ড. হাবিবে মিল্লাত, প্রেসিডেন্ট, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স কানাডা
নাটালিয়া সিনেয়াভা-পানকাওস্কা, নেভার অ্যাগেইন অ্যাসোসিয়েশন ও মাইনরিটিজ ফর পিস পোল্যান্ড
ড. নুরেন নবি, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত, প্রেসিডেন্ট, গ্লোবাল কোয়ালিশন ফর সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ যুক্তরাষ্ট্র
পাওলো কাসাকা, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও নির্বাহী পরিচালক, সাউথ এশিয়া ডেভেলপমেন্ট ফোরাম ব্রাসেলস
অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, মানবাধিকার আইনজীবী, ভিজিটিং প্রফেসর, ইউনিভার্সিটি অব কোট দ্যাজুর ফ্রান্স
অধ্যাপক ড. জোবাইদা নাসরীন, নৃবিজ্ঞানী, ভিজিটিং প্রফেসর, ইউনিভার্সিটি অব হাইলব্রুন জার্মানি

প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন দেওয়ান গৌস সুলতান এবং ওয়েবিনারের শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

 

দ্বিতীয় দিন অংশগ্রহণকারীদের সম্মেলন Pro71Con
সম্মেলনের দ্বিতীয় দিন ১৮ জানুয়ারি রোববার দুই ঘণ্টার জন্য Pro71Con অনুষ্ঠিত হবে। এই পর্বে অংশগ্রহণকারীরা মতামত বিনিময় ও একটি ঘোষণা গ্রহণ করবেন

সহযোগিতা ও সমর্থন


সম্মেলনের সহায়তায় আছে:

গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স কানাডা
সাউথ এশিয়া ডেভেলপমেন্ট ফোরাম ব্রাসেলস
গ্লোবাল কোয়ালিশন ফর সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ যুক্তরাষ্ট্র

 

মিডিয়া সাপোর্ট দিচ্ছে
ARTv, বায়ান্ননিউজ২৪ Bayannonews24, Bridge Bangla, Focus TV, NRB News, সত্যবানী, স্বদেশ-বিদেশ

আন্তর্জাতিক গুরুত্ব
‘হৃদয়ে ৭১’ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের উপস্থিতি জানিয়েছেন। ২০২৫ সালের আগস্টে লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থা তুলে ধরা হয়। সংগঠনটির লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। সমসাময়িক বিষয় নিয়ে প্রতি সপ্তাহে নিয়মিত টকশোর আয়োজন করে সংগঠনটি যা ইতিমধ্যেই বাংলাদেশী কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলেছে

বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.