জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ১৭:১৭ (সোমবার)
জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এর মাধ্যমে জোটটি এখন দশ দলীয় জোটে রূপ নিল।

রবিবার ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন দলটি আনুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়েছে। একই সঙ্গে এনসিপিও জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, অল্প সময় আগেই তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেছেন। এনসিপি আজ রাতের মধ্যেই তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের আন্দোলন ও যৌথ কর্মসূচি নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বায়ান্ননিউজ২৪/আবির

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.