রাশিয়ার তেল শোধনাগারে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:৩১ (মঙ্গলবার)
রাশিয়ার তেল শোধনাগারে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, রোস্তভ অঞ্চলে অবস্থিত নভোশাখতিনস্ক তেল শোধনাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পর শোধনাগার এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সামরিক সূত্র অনুযায়ী, ইউক্রেনের বিমানবাহিনী আকাশ থেকে নিক্ষেপযোগ্য স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অভিযানটি পরিচালনা করে। এর আগেও রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনের দাবি, নভোশাখতিনস্ক শোধনাগারটি দক্ষিণ রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখান থেকে রুশ সেনাবাহিনীর জন্য ডিজেল ও বিমান জ্বালানি সরবরাহ করা হয়।

কিয়েভের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তারা রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি অবকাঠামোসহ কৌশলগত স্থাপনায় হামলা জোরদার করছে।

বায়ান্ননিউজ২৪/চৈতী

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.