প্রথম আলো-ডেইলি স্টারে আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৪ (শুক্রবার)
প্রথম আলো-ডেইলি স্টারে আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর আক্রমণ— এগুলো গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা। তিনি বলেন, ‘‘আমি কেবল মত প্রকাশের স্বাধীনতার জন্য জায়গা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরতে পারি।’’

রবিবার (২১ ডিসেম্বর) বিকালে কাওরান বাজারে প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মাইকেল মিলার বলেন, ‘‘গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের (প্রথম আলো ও ডেইলি স্টার) ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর আমি প্রথম আলোর পেশাদার সাংবাদিকের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছি। বাংলাদেশে যখন আপনি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন— আমি আশা করি, আমরা আর কখনও এমন কিছু দেখতে পাবো না।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি ছিল এক ভয়াবহ মুহূর্ত। এখন আপনাকে অবশ্যই স্থিতিস্থাপক হতে হবে। নিজের পায়ে ফিরে আসুন, প্রকাশ চালিয়ে যান, রিপোর্ট চালিয়ে যান এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে জবাবদিহি করতে হবে।’

বায়ান্ননিউজ২৪/আবির

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.