ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৪ (শুক্রবার)
ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ বিমানবাহিনীকে সরবরাহ করা হবে ইউরোফাইটার টাইফুন মাল্টি-রোল কমব্যাট যুদ্ধবিমান। এ সংক্রান্ত লেটার অব ইনটেন্ট (LOI) বাংলাদেশ বিমানবাহিনী ও ইতালির লিওনার্দো এসপিএ-র মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানায়। লেটার অব ইনটেন্ট স্বাক্ষরের অনুষ্ঠান বিমানবাহিনী সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে সরবরাহ করা হবে।

এই সরঞ্জামের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং দেশের আকাশসীমা রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

বায়ান্ননিউজ২৪/আবির

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.