ঢাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩১ (মঙ্গলবার)
ঢাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

বায়ান্ননিউজ২৪ ডেস্ক:

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে আগারগাঁও পাকামার্কেট এলাকার একটি বাসায় এ দুর্ঘনা ঘটে‌। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।  

দগ্ধরা হলেন– জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)।  

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ে জামাই আফরান মিয়া বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গ্যাসের লাইন লিকেস থেকে বিস্ফোরণে আগুনে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে সকালে হাসপাতালে আনা হয়েছে।

মো. ফারুক বলেন, দগ্ধরা বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.