ওয়েস্টমিনিস্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৬ (সোমবার)
ওয়েস্টমিনিস্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

বায়ান্ননিউজ২৪:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের ক্যাংগারু কোর্টের প্রহসনমূলক রায়ের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন যে অবৈধ সরকারের তথাকথিত আদালতের রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনের প্রতি চরম অবমাননা। তারা এই রায় অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। বক্তারা আরও বলেন যে বঙ্গবন্ধু পরিবার বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রের মূল ভিত্তি আর তাদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা রায় জাতিকে বিভক্ত ও অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত।

সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় যেখানে রায় প্রত্যাহার এবং বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার রক্ষা মানবাধিকার পরিস্থিতি এবং অবৈধ সরকারের অপব্যবহার বিষয়ে আন্তর্জাতিক সহায়তা ও নজরদারির অনুরোধ জানানো হয়।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান যে যুক্তরাজ্য আওয়ামী লীগ আগামী দিনগুলোতে আরও কর্মসূচি ঘোষণা করবে।

বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.