ব্রিটেনে হৃদয়ে ৭১’র ৪৬তম টকশোর অতিথি রাষ্ট্রদূত হারুন আল রশিদ

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫ ০৩:১৬ (মঙ্গলবার)
ব্রিটেনে হৃদয়ে ৭১’র ৪৬তম টকশোর অতিথি রাষ্ট্রদূত হারুন আল রশিদ

লন্ডন ডেস্ক:

মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদের আদর্শে গড়ে ওঠা ব্রিটেনের বাঙালি কমিউনিটি সংগঠন ‘হৃদয়ে ৭১’ এর ৪৬তম টকশো অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর শনিবার, লন্ডনের স্থানীয় সময় সকাল ১১টায়।

বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের প্রযোজনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ গ্রহণ করবেন আলোচিত কূটনীতিবিদ, সাহিত্যক হারুন আল রশিদ। টকশোর আলোচ্য বিষয়: ‘‘বৈশ্বিক আলোচনায় বাংলাদেশ ও শেখ হাসিনা’’। 

উল্লেখ্য, হৃদয়ে ৭১ সংগঠনটি সম-সাময়িক বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে মত-অমত-দ্বিমত নামে টকশো অনুষ্ঠান আয়োজন করে আসছে।

টকশো সংগঠনটির নিজস্ব ফেসবুক পেইজ  এবং ইউটিউব চ্যানেলে  লাইভ সম্প্রচারিত হয়।

 

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.