রেডিয়াম কাঁটা

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫ ০২:০৬ (বৃহস্পতিবার)
রেডিয়াম কাঁটা

সাহিত্য ডেস্ক:

মুকুরে নিজের মুখোমুখি হলে
ময়ূরের লোভে চরা আগ্রাসী শ্বাপদেরও
দৃশ্যমান সবকিছু ভালো লাগে

ভিশন গিয়েছে পাল্টে 
হাতঘড়ি আজ আর 
অন্তিম আশ্রয় নয় 
পরিযায়ী চশমার

তবু বিগলিত জ্যোৎস্নায়
বিচ্ছুরিত হয় রোজ রেডিয়াম কাঁটা।

কবি: শহীদ সাদি, ইউরোপ প্রবাসী।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.