ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সামনে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত হলেন শেখ হাসিনা

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ০৭:১০ (সোমবার)
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সামনে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত হলেন শেখ হাসিনা

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্ট ভবনের সামনে সর্ব ইউরোপ ছাত্রলীগের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে কথিত অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় এবং রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ছাত্রলীগ নেতাকর্মীদের অংশগ্রহণে ইইউ পার্লামেন্ট চত্বর বিক্ষোভের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

অংশগ্রহণকারীরা হাতে ব্যানার–প্ল্যাকার্ড নিয়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিচারপ্রক্রিয়া ও ট্রাইব্যুনালের কার্যক্রমকে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত আখ্যা দিয়ে বক্তব্য দেন।

কর্মসূচির অন্যতম কেন্দ্রবিন্দু ছিল শেখ হাসিনার ভার্চুয়ালি সংযুক্ত হওয়া। তিনি পর্দায় যুক্ত হতেই উপস্থিতদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

বক্তব্যে তিনি প্রবাসী নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান এবং বাংলাদেশের ঘটনাবলী আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার তাগিদ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হবেই।”

সর্ব ইউরোপ ছাত্রলীগের নেতারা সমাবেশে বলেন, “বাংলাদেশে বিচার ব্যবস্থার নামে প্রহসন চলছে। যে রায়গুলো দেওয়া হচ্ছে আমরা সেগুলো সরাসরি প্রত্যাখ্যান করছি।”

তারা আরও উল্লেখ করেন, কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের থামাতে পারবে না এবং এসব রায় বাতিলের দাবি জানান।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে যোগ দেন। তারা ইইউর সংশ্লিষ্ট দপ্তরে দাবিনামা জমা দেওয়ার বিষয়ে সম্মতিও প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.