বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করার অপকৌশলের বিরুদ্ধে আওয়ামী লীগের বিবৃতি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ০৩:১৯ (মঙ্গলবার)
বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করার অপকৌশলের বিরুদ্ধে আওয়ামী লীগের বিবৃতি

বাংলাদেশকে অস্থির ও অনিরাপদ করার উদ্দেশ্যে পরিকল্পিত নীলনকশার অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারাবাহিকভাবে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে বুধবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অবৈধ দখলদার ও খুনি ফ্যাসিস্ট ইউনূস গোষ্ঠী দেশকে জাহান্নামতুল্য মৃত্যুপুরীতে পরিণত করেছে এবং সাধারণ মানুষের জীবনকে নিয়ে চলছে ভয়াবহ খেলাধুলা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়
“দেশবাসী গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছে যে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস গং শান্তির জনপদ বাংলাদেশকে লাশের ভাগাড়ে পরিণত করেছে। সবকিছুর মূল্য দিনকে দিন বৃদ্ধি পেলেও মানুষের জীবনের যেনো কোনো মূল্য নেই। অবরুদ্ধ বাংলাদেশের প্রতিটি কোণায় আজ স্বজন হারানোর আহাজারি। হাটের পথে মাঠের বাকে নদীর মোহনায় বাড়ির আঙিনায় ঘরের বিছানায় সর্বত্র লাশের ছড়াছড়ি। রক্তখেকো ইউনূস গংদের দেশ ধ্বংসের পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অকথ্যা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি নির্বিচারে তাদের হত্যা করা হচ্ছে।

পরিকল্পিত নীলনকশার মাধ্যমে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার বিরুদ্ধে আমরা নিয়মিত বিরতিতে প্রতিবাদ জানিয়ে আসছি। সম্প্রতি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নেতা তারিক রিফাতকে কারা অভ্যন্তরে হত্যা করা হয়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কুমিল্লা জেলার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিনকে হত্যা করা হয়। এভাবে নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবার অনিরাপদ বাংলাদেশে সাধারণ মানুষের জানমালেরও কোনো নিরাপত্তা নেই। আমরা  রক্তপিপাসু দানবীয় ইউনুস গংদের এই সিরিয়াল কিলিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজ ভুক্তভোগী পরিবারের সদস্যরা ন্যায় বিচার প্রাপ্তি তো দূরের কথা। থানায় মামলাও দায়ের করতে পারে না। আমরা সুস্পষ্টভাবে দৃঢ়তা সঙ্গে বলতে চাই অদূর ভবিষ্যতে বাংলাদেশে এ সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে ইনশাল্লাহ।

আওয়ামী লীগের পক্ষ থেকে আরও জানানো হয় যে দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে এবং দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও শান্তি রক্ষার আন্দোলন চালিয়ে যেতে হবে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.